জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী
দি নিউজ লায়ন ; অবশেষে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায় একমাস জেলে থাকার পর বুধবার সকালে রিয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। মঙ্গলবার রিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই নির্দেশের পরেই বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন রিয়া। বুধবার সকালে রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। তবে রিয়ার জামিন মঞ্জুর হলেও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ হয়েছে আদালতে।
২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। ১ লক্ষ টাকার বন্ডে বুধবার তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। জানা গিয়েছে, জামিন পেলেও আগামী ১০ দিন রিয়াকে থানায় হাজিরা দিতে হবে। তদন্ত চলাকালীন দেশের বাইরে যেতে পারবেন না রিয়া। সেক্ষেত্রে আদালত থেকে তাঁকে অনুমতি নিতে হবে। তাঁর পাসপোর্ট থানায় জমা রাখতে হবে। এমনকী মুম্বইয়ের বাইরে যেতে হলেও তদন্তকারী আধিকারিকদের থেকে তাঁকে অনুমতি নিতে হবে।
তবে রিয়া জামিন পেলেও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করেছে আদালত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক-চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শৌভিক। মাদক-চক্রের সঙ্গে শৌভিকের যোগের একাধিক প্রমাণ পেয়েছে এনসিবি।

Post a Comment